Skip to main content

Posts

পথ হারা পথিক - Poth Hara Pothik 2021

  পথ হারা পথিক  মুক্তারুল ইসলাম মুক্তার  আমি পথ হারা পথিক,  পাই না খুঁজে কোনো আলোর পথ, যেই পথে চলবে জীবন মোর । আমি ছদ্মবেশী পথিক হয়ে, খুঁজি সদা সত্যের পথ।। যেই পথে আছে মোর জীবন গাঁথা, দেখায় সর্বদাই  আলোর পথ। মুক্ত করে অন্ধ থেকে,  আলো দেখায় সর্বকালের।  আমি খুঁজে ফিরি সেই পথ, যেই পথে থাকব চিরকাল অমলিন।  যেই পথে নেই কোনো হিংসা, নেই কোনো অহংকার।  যেই পথে আছে শুধু স্নেহ-ভালোবাসা , মায়া আর মমতা।  আমি খুঁজি সেই পথ, কোথায় গেলে পাওয়া যায় এমন? আমি খুঁজেছি দেশ হতে দেশান্তরে , কোথাও মেলেনি,   আজ ও খুঁজে পাইনি, এমন কোনো পথ।  তাইতো মনে মনে প্রতিজ্ঞা করি,   থাকব না আর লোকালয়ে,  চলে যাব গহীন জঙ্গলে। খোদার প্রেমে থাকিব মগ্ন, গহিন অরণ্যে।  আমি খুঁজে ফিরি আসনে,  খোদারি স্মরণে।  সমাজ সংসার ত্যাগে নয় ইবাদত-বন্দেগী, পরিবার পরিজন ছেড়ে । Time : 12:00 am   #MuktarulIslam23 #muktarulislam32 #poem  Like & follow 

Kobir Kabbe tumi - কবির কাব্যে তুমি

 কবির কাব্যে  তুমি   মুক্তারুল ইসলাম মুক্তার  অনুভবে তুমি আছো  স্মৃতি হয়ে মনের মাঝে । কবির কবিতার কাব্যে তুমি আছো , কবির প্রেমিকা হয়ে  । তাইতো কবি খুঁজে ফেরে  লিখে প্রকাশ করে কাব্যে।  পাওয়া না পাওয়ার যত কথা  সবি তো তোমার নামে লেখা ।

নীল রূপা Nil Rupa

 নীলরুপা        মুক্তারুল ইসলাম মুক্তার  শোন নীলরূপা, আমি তোমার নীল বলছি।  যান আজ তোমাকে, আমি খুব মিস করছি।  তুমি যদি থাকতে,,,  আজ কত ভালো লাগতো।  আমি যে তোমার অপেক্ষায় আছি।  নীলরুপা তুমি আসবে কি ফিরে   ফিরে আসবে আবার আমার জীবনে।  আবার স্বপ্ন বুনতে চাই  বাঁধতে চাই আবার  নতুন করে ঘর । আমরা আবার নতুন করে শুরু করতে চাই  আমাদের জীবন সংসার।  আসবে কি নিলরুপা। ফিরে আসবে কি , কত দিন হলো দেখি নাই তোমারে  খুব খুব ইচ্ছা করছিল,  একবার তোমাকে দেখি।  Time : 9:45 am - 9:13 pm Date : 25.09.2020

সুখের খোঁজে | MuktarulIslam23 | Sukher Khojoe

 সুখের খোঁজে  মুক্তারুল ইসলাম মুক্তার  আমি ক্ষান্ত নয় বরং চলমান  আমি ক্লান্ত নয় বরং অবিচল।  আমার নেই কোন স্বস্তি  একটু খানি বসিবার।  আমি চিরকাল অবিচল  নিশ্বাস আছে যতকাল।  লোকে বলে,  সুখ সে তো অনেক দূরে।  চাইলে কি পাওয়া যায়  সেই সুখ টারে।  আমি হন্য হয়ে খুঁজি  তপ্ত মরুর বুকে  একটু খানি স্বস্তির আশ্বাসে।  কোথায় সুখ, কোথায় স্বস্তি, তপ্ত মরুর বুকে যেন  মরীচিকার বেলাভূমি।  Time : 5:30 pm Date  : 21.9.20

নিস্তব্ধ কবি | Nistobdho Kobi | MuktarulIslam23

নিস্তব্ধ কবি  মুক্তারুল ইসলাম মুক্তার  লিখবে  না আর কোন কবিতা  গাইবে না আর, কোন সাম্যের গান।  চিরতরে বন্ধ হয়ে গেছে  কবির মন প্রাণ । পড়ে রয়েছে কলম-ডাইরি  শূন্য চেয়ার-টেবিল, চশমা টা পড়ে আছে টেবিলের কোন একখানে।  অনন্ত কালের যাত্রী হয়ে  চলে গেছে বাংলার কবি।  আজ কলম ভরা কালি আছে  সাদা পৃষ্ঠা ওয়ালা ডাইরি । লেখার মতো কেউ নেই  হে প্রিয় কবি।

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

মা তোমার ব উ মা | Ma Tomar BowMa

  মা তোমার বউ মা মুক্তারুল ইসলাম মুক্তার  মা ও মা,  মাগো কথা কবি না।  ও মা একবার দেখ না মা।।  দেখ একবার চেয়ে,  আমি তোর জন্য কারে আনছি।   একবার তাকিয়ে দেখ না  দেখ মা তোর ছেলের ব উকে  একবার দেখ না মা।  তোর সাথে গল্প করার জন্য  আজ আমি কারে আনছি।  সদ্য বিয়ে করে আনতে না আনতেই  মা আমার চলে গেল।  একবার ও দেখলি না মা  তোর ছেলের ব উকে।   কত সুন্দর, টুকটুকে লাল, একটা পরীর মত মাইয়ারে  তোমারব উ মা বানাইয়া আনছি।  তারে একবার ও কি,  তোর দেখতে মন চায় না।   মা ও মা, মাগো কথা কবি না  এখনো কি রাগ করে , চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকবি।  মা তোমার ব উ মা অপেক্ষা করছে  তোমার থেকে আর্শিবাদ নিবে বলে।  কি ‌হলো মা কথা কবি না।  মা ও মা,  মাগো তুই কি, খোকাকে ভুলে গেছিছ । খোকাকে যদি একদিন না দেখতিস মা  অস্থির হয়ে পড়তাম,  আজ কেমনে শুয়ে আছিছ মা।   তোর এই আদরের খোকাকে ছেড়ে,  কেমনে থাকবি মা একা একা।  যেইখানে নাই তোর খোকা  আদরের তিন কন্যা। । মা ও মা, মাগো পারবি কি তাদ...

ভালবাসায় ঘুন ধরেছে

ভালবাসায় ঘুন ধরেছে মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার তিলে তিলে গড়ে তোলা,                                                            সাড়ে তিন বছরের ভালবাসা সেই ভালবাসায় ঘুন ধরেছে ও মন জানো না, ভালবাসায় ঘুনে ধরেছে। ও মন জানো না। সুখ বসন্ত সুখের কালে, বন্ধু আমার পাশে থাকে, বুঝি সে আমায় কত ভালবাসে। দুঃখ পেলে বন্ধু রইনা আমার পাশে। সুখ পেলে আসে হেসে দুঃখ পেলে যায় হারিয়ে। ভালবাসায় ঘুন ধরেছে ও মন জানো না। ভালবাসায় ঘুন ধরেছে, ঘুনে করছে সর্বনাশ ও মন জানো না । ভালবাসায় ঘুন ধরেছে ও মন জানো না। Date  : 19.06.2020 Time : 7:40am #MuktarulIslam32  #MuktarulIslam #MuktarulIslam23  #MsMusicTv

Single Waterman-একলা মাঝি-মুক্তারুল ইসলাম মুক্তার

একলা মাঝি  মুক্তারুল ইসলাম মুক্তার আমি নিঘাটা নায়ের মাঝি নৌকা ছাড়াই মাঝি। ছাড়িলাম তরি আপন মনে জানি না ভীরবে কোথায়। মিলবে যেথায় মনের মতো মানুষ পাব আমার মতো। সওদা করবো তার সাথে । যদি পায় একজন আমরা হব দুইজন। গল্প করবো সারা জীবন। সংসার হবে মনের মতো সন্তান হবে ফুলের মতো। Date  :  28-06-20 Time :  4.42pm Muktarul Islam Muktar Sorkar

Shepherd Boy / রাখাল বালক

https://twitter.com/MuktarulIslam23 রাখাল  বালক মো : মুক্তারুল ইসলাম মুক্তার ও গো রাখাল বালক দেখছি তোমায় রোজ সকালে গরু চড়াও মাঠে মাঠে বড্ড ভালো লাগে। তুমি যখন বাসির সুরে মিষ্টি করে গেয়ে যাও গান, বেহায়া মনটা আমার এক ছুটে আসতে চায় পাশে তোমার বসতে চায়, তোমার কোলে মাথা রেখে শুনতে চায় একটু গান। শুনাবে কি গান? আমি যে রাখাল বালক পরিচয় আমার গরু চড়ায় মাঠে মাঠে।  নাই যে আমার তোমার মতো, দালান-কোটা, ইট-পাটকেলের ঘর আমি যে রাখাল চড়ায় গরু মাঠ হতে মাঠ। তোমার বাবা চাকরি করে আমি যে রাখাল কেমন করে শুনাব গান মাথা রেখে কোলে। Subscribe Now ⇨⬇ সমাজ আমায় ঘৃণ্যা করে আমি রাখাল বলে। কেউ আমায় ভালবাসে না আমি রাখাল বলে । লোকের কথায় দেয় না কান লোকে যা বলে বলুক, তুমি আমার রাখাল রাজা এ টুকু জানি। বাবার আছে দালাদ-কোটা আছে গাড়ী-বাড়ি তাতেও যে মন জুড়ায় না না দেখিলে তোমায় একটুখানি। তোমায় যে বড় ভালবাসি ভালবাসবে কি আমায় ? তুমি তো ননীর পুতুল ধনীর দুলাল না ছুঁয়ছে তোমায় রোদ বৃষ্টি ...

আমি বাঙ্গালী-Muktarul Islam Muktar

আমি বাঙ্গালী। মো: মুক্তারুল ইসলাম মুক্তার আমি বাংলায় কথা বলি তাই আমি বাঙ্গালী। আমি বাংলাদেশে বাস করি তাই আমি বাঙ্গালী। বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার জনের ভাষা বাংলা যে আমার জন্মভূমি তাই আমি বাঙ্গালী। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি আমি, আমার মাতৃভাষা বাংলা। পৃথিবীতে যত ভাষা ইংলিশ, হিন্দি, উর্দূ, ফারসী আছে  আর ও যত শত ভাষা, সবার থেকে সেরা আমার মাতৃভাষা বাংলা। আমার অহংকার আমি বাঙ্গালী। Time : 6:44pm Date  :  16.06.20 #MuktarulIslam32 #MuktarulIslam23 #MuktarulIslam      #MsMusicTv

সেই স্মৃতি মনে পরে-Muktarul Islam Muktar

সেই স্মৃতি মনে পরে মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার সেই দিন রাতে আমি, কত যে কেঁদেছি মাগো, তোমার কথা ভেবে। যে রাত্রিতে আমাকে ডেকে মাগো বলেছিলে খোকা, যদি করে করে থাকি কোন ভুল ক্ষমা করে দিস আমাকে। আজ আমি যাব চলে ত্রিভুবন ছেড়ে। খোকা তোকে একা করে যাচ্ছি চলে পরপারে। ভাল থাকিস খোকা তুই ভুবনে। যদি পারিস খোকা করিস একটু দোয়া তোর জনম দুঃখী মায়ের জন্য। এর থেকে বেশী কিছু চাইনা খোকা তোর কাছে। চলে যাচ্ছি আমি, খোকা তুই ভালো থাকিস। সেইদিন রাতের কথা এখনো আমাকে কাঁদায়। তোমার স্মৃতি গুলো মাগো সারাক্ষণ চোখ ভাসায়। আজ ভুলিনি, আমি সেই রাতের কথা। Date  : 22.5.20 Time : 3:36 am #MuktarulIslam32   #MuktarulIslam23 #MuktarulIslam        #MSMusicTv

আর চালাব না ফেসবুক -Writer Muktarul Islam Muktar

।।।।।।।।।।।।।।।।।।।।।। আর চালাব না ফেসবুক  যদি না পাই  বন্ধুর ম্যাসেজ  যার পৃরিতে আগুন জ্বলে রিদয়ে আমার। সময় গেল হেলায় হেলায় এই না চলে ফেসবুক বন্ধু কবে হবি আমার মন যে পথ ও চাই। জীবন আমার রঙের মেলা রাত কাটে না যায় না বেলা বন্ধু নিঠুর ফেসবুকে করছে খেলা ব্লক দিছে ম্যাসেনজারে। নিঝুম রাতে ঘুম ভেঙ্গে যায় মন যে শুধু খুঁজে তোমায় বন্ধু তোমার ম্যাসেজ  খানি একটু আমি চাই । ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। আর যাব না বকুল তলা  যদি না পাই বন্ধুর দেখা তার পৃরিতে অনল জ্বলে এই না অন্তরায় সময় গেল হেলায় হেলায় ঐ না বসে বকুল তলায় বন্ধ কবে হবি রে আমার মন যে পথ ও চায়।।।। জীবন আমার রঙের মেলা রাত কাটে না যায় না বেলা বন্ধু নিঠুর করছে খেলা এই না অন্তরায়। নিঝুম রাতে ঘুম ভেঙ্গে যায় মন যে শুধু খুঁজে তোমায় বন্ধু তোমার পরশ খানি একটু আমি চাই । MD.  Muktarul Islam Muktar #MuktarulIslam23 #MsMusicTv

নিঠুরিয়া Nithuria Writer by Muktarul Islam

                    নিঠুরিয়া         মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার                  তুমি বন্ধু নিঠুরিয়া                 আমারে ভুল বুঝিয়া             অভিমান করে চলে গেলে                  আমায় একা করে। আমার ভালবাসাকে কবর দিয়ে বউয়ের  সাজে সাজিয়া চলে গেছো বন্ধু  তুমি পরের হাত ধরিয়া।                  আমাকে ভুলে গিয়ে            আছ তুমি সুখে পড়ের ঘরে। ‌                  স্বামীর ঘরে সুখেতে                   তোমার বসবাস।            কত দুঃখ বেদনা সহ্য করে          বেঁচে আছি তোমায় পাব বলে। শেষ বিদায়ে  আসিও একবার আমায় দে...

আজ বড়ো বদলে গেছো তুমি- Aj Boro Bodle Gaso Tumi MuktarulIslam23

আজ বড়ো বদলে গেছো তুমি Muktarul Islam Muktar Sorkar আজ বড়ো বদলে গেছো তুমি বদলে গেছে তোমার ভালবাসা। সব কিছু বদলে দিয়েছ তুমি বদলাতে পারোনি শুধু সময় । সুখের আশায় বদলে দিয়েছ  তুমি, আমার ভালবাসা । একবারও ভাবলে না আমার কথা। এভাবে বদলে যাবে ভাবিনি কখনো। কত স্বপ্ন ছিল মনে কত আশা ছিল এ জীবনে, তোমাকে নিয়ে বাঁধতে চাইলাম ঘর সব কিছু ভেঙ্গে দিয়ে করে গেলে পর। #MuktarulIslam23   #MuktarulIslam32 #MuktarulIslam        #MSMusicTv

ঈদের আনন্দ

                      ঈদের আনন্দ           মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার রমজানের রোজার শেষে                   আকাশে ঈদের চাঁদ উঠেছে । হাসির রেখা বইছে মনে                  আনন্দে মন হারায় আজ ঈদ যে আসছে সবার ঘরে।                  ঈদ কাটুক সবার হাসিখুশিতে খোঁজ খবর করব মোরা গরীব দুঃখীদের।                  আত্মীয়-স্বজন প্রতিবেশী সবার সাথে আনন্দ করব বিনিময় ।                 ছোট বড় গরিব ধনী নাই কো ভেদাভেদ সবাই কাদে কাদ মিলিয়ে                 পড়ব নামাজ মাঠে গিয়ে। কি যে আনন্দ ব ইছে মনে।                  রমজানের রোজার শেষে আকাশে ঈদের চাঁদ উঠেছে,                ...

Matador Corona - Muktarul Islam Muktar

"Matador Corona"                    Muktarul Islam Muktar This is matador corona                                                      এই হয় ঘাতক করোনা এই নিয়ে ভাবনা                            সকল মানুষের চিন্তা কেমনে বাঁচিবে জীবনটা                           শুনিলে চীন ইতালি স্পেনের খবর শিহরিয়া ওঠে মনের ভিতর।                            গর্জিয়া ওঠে রিদয়টা ঘাতক করোনায় যাবে বুঝি জীবনটা।                              ওগো দয়াময় তুমি মহান তোমার দয়ায় বাঁচাও মোদের প্রাণ।               ...

অনুভূতি Writing by Muktarul Islam Muktar

                        অনুভূতি            মো : মুক্তারুল ইসলাম মুক্তার তুমি সূর্য হয়ে কিরণ দিলে              আমি রৌদ্র পোহাব। তুমি বৃষ্টি হয়ে নামলে               আমি সেই বৃষ্টিতে ভিজবো। তুমি চাঁদ হয়ে আলো ছড়িয়ে দিলে                আমি সেই আলোয় সারা রাত জেগে থাকব। তুমি আমাকে ভালবাসলে                আমি তোমাকে ভেবে কবিতা লিখবো। তুমি জোনাকি হয়ে জ্বললে                 আমি তোমার পিছু পিছু ছুটে চলবো। তুমি বাতাস হয়ে বইলে                  আমি সেই বাতাসে চুল উড়াবো। তুমি স্রোত হয়ে বইলে                   আমি সেই স্রোতে ভেসে যাব। তুমি শিশির হয়ে পড়লে                   আম...

কাশফুল

    কাশফুল           মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার          আমি দেখতে ভালবাসি                   শরতকালে নদীর ধারে  ফুটে থাকা হাজারো                    সাদা কাশফুল।  আমি ভালবাসি শরতের  নানারকম বৈচিত্র                    চারিদিকে ফুটে থাকা  হাজার কাশ ফুলের সমরাহ।  দক্ষিণা বাতাসের হাওয়া লেগে                   দোলে যখন কাশফুল                    মনে সাধ জাগে  আনিয়া কাশফুল, গাথিব মালা।                    আমি দেখতে ভালোবাসি শরৎকালে নদীর ধারে                      ফুটে থাকা হাজারো সাদা কাশফুল। আমি ভালবাসি শরতের...

আমার বন্ধু বিদেশীনি - Amar Bondhu Bideshini - Muktarul Islam

আমার বন্ধু বিদেশীনি মুক্তারুল ইসলাম মুক্তার আমার বন্ধু বিদেশীনি  আজ ও তারে দেখিনি  না দেখিয়া তারে আমি ভালবেসেছি। ও তার রুপ খানা যে কেমন হবে  সেটাও না জানি । ও তার মিষ্টি  কথায়  আমার রিদয় হইয়াছে আকুল  না জানি দেখিতে সে কত সুন্দর। কত রিকোয়েস্ট করলাম তারে দিল না তার ছবি । ভালবাসি তারে আমি  সেটাও বুঝে না বুঝি। আমার বন্ধু বিদেশীনি  আজ ও তারে দেখিনি  না দেখিয়া তারে আমি ভালবেসেছি। তার কথা ভাইবা ভাইবা  রাত যে আমার যায় কাটিয়া আমার বন্ধু বিদেশীনি  আজ ও তারে দেখিনি  না দেখিয়া তারে আমি ভালবেসেছি। ও তারে দেখার জন্য  মনটা আমার করে আনছান।  কখন সে পাঠাবে তার ছবি  সে আশাতেই আমি থাকি। আমার বন্ধু বিদেশীনি  আজ ও তারে দেখিনি  না দেখিয়া তারে আমি ভালবেসেছি। Writer : Muktarul Islam Muktar Sorkar Date  : 3.5.2020 Time : 7:56 pm  আরও কবিতা পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন।  Facebook