Skip to main content

Posts

Showing posts from 2026

কেহ পারে নাই মোরে বন্ধি করিতে - মুক্তারুল ইসলাম মুক্তার

 কেহ পারে নাই মোরে বন্ধি করিতে হাই, আমি যে মুক্ত বিহঙ্গের মতো উড়তে চাই, থাকিতে চাই মুক্ত হাই।  একমাত্র সেইজন করিতে পারে বন্ধি মোরে হাই, যেজন করেছেন সৃজন। 16.12.24  7.10pm

ষড় ঋতুর বৈচিত্র্য

 ষড় ঋতুর বৈচিত্র্যে আমি এক ঋতু, ছয়টি ঋতুর বৈচিত্র্য একেক রকম। প্রত্যেক ঋতুতে ভিন্ন ভিন্ন পরিবর্তন আসলেও  আমার সারা বছর শুধু নয়,  সারা জীবন একটাই ঋতু।  যে ঋতু জন্মের সাথে সাথে এসেছিল  কিন্তু আর যাই নাই, যতদিন না মৃত্যু হয়।  কালের পরিবর্তন হয়,  সময় চলে যায়,  বয়স বেড়ে যায়,  চেহারার পরিবর্তন হয়  কিন্তু ঋতুর কোনো পরিবর্তন হয় না।  আমার জীবনে আসবে না নতুন করে  আর কোনো ঋতু। 

ভালোবাসা হয় কেনা বেঁচা

 ভালোবাসা হয় কেনা বেঁচা মুক্তারুল ইসলাম মুক্তার  14.04.22 11:55pm আজকাল ভালোবাসা হয় কেনা বেঁচা, বাজারের পণ্যের মতো উঠে তার মূল্য,  বিক্রি হয় ভালোবাসা দিয়ে তার মূল্য।  কড়াই গোন্ডায় গুনিয়ে নেই যে সেই মূল্য,  আহহারে ভালোবাসা!  দুই চার ছয় আনা,শিখি আদলিতে হচ্ছে বেঁচাকেনা।

বেশ্যা নারী - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

 ক্ষিপ্ত জ্বালা বুকে নিয়ে নারী শুয়ে যায় তিনশোতে,  অচেনা পথিকের রাজকুমারী হয়ে অঙ্গ দেয় বিলিয়ে।  চোখে আগুনের লেলিহান, অন্তর পোড়া কাষ্ঠ।  তবুও নারী হাসে দিতে গিয়ে তিনশোর মূল্য।  পেটে দারুণ প্রদাহ, কোথাও জোটে নাই অন্ন।  তাই তো নারী এসেছে, পেতে দিয়েছে তার অঙ্গ,  তিনশোতে করেছে নারী বিলীন তার সবর্শ।  কামুক-পুরুষ সুযোগে, লুটে নিল তিনশোতে, অসহায় নারীর করল নাশ। কামুক-পুরুষ এমনি করে আবার হাসে করে অসহায়ের সর্বনাশ।  সমাজের পুরুষ নারীকে দিল আখ্যা,  আজ থেকে তুই জাতীয় ব্যাশ্যা, আসবি-যাবি-বিলাইবি, বিনিময়ে পাবি তিনশো । 12.10.24 1.33am