Skip to main content

Posts

Showing posts with the label শ্যামা সুন্দরী

চাই না আমি এমন উন্নতি - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  চাই না আমি এমন উন্নতি  Muktarul Islam Muktar Sorkar  চাই না আমি পদ্মা সেতু  চাই না এমন কাজ,  যদি না কিনতে পারি,  খাব কি তবু বল।  দেশে আর নাই শান্তি,  খুঁজে দেখ না একবার,  লন্ড ভন্ড হয়ে গেছে সোনার বাংলা।  সেই তো দোষ দিবো কার।  রাজনীতির নামে করছে রাজ,  উন্নয়নের নামে ভরছে পকেট,  যারা আছে ওই ক্ষমতায় বসে।  চাই না এমন উন্নতি,  খেতে যদি হয় সাদা ভাত।  তেলের সাথে সব কিছুর দাম,  হয়েছে চড়া, আগুন যেন বাজারে। কৃষকের জিনিস সস্তা অতি,  পায়না যে তারা ন্যায্য মূল্য।  বসে ঐ চেয়ারে, বক্তব্য দেয় যে তারা উন্নতির স্বর্ণ শিখরে সোনার বাংলা,  অর্থনীতিতে যেন শূন্য।  11:05 pm 11.06.2022

শ্যামা সুন্দরী চতুর্থ পর্ব কলমে মুক্তারুল ইসলাম মুক্তার

  শ্যামা সুন্দরী                চতুর্থ পর্ব  কলমে মুক্তারুল ইসলাম মুক্তার  2021.11.04 8:49pm নিত্যি নিত্যি উদয়রে সূর্য, ঐ না পশ্চিম আকাশে; আজ কেন উদয়রে সূর্য, ঐ না  নদীর কুলে; প্রাণ জুড়াইছে তোমায় দেইখারে। " আখি তার খুব কাছের দুই বান্ধবীকে সাথে নিয়ে ঘুরতে বেড়িয়াছে বন্যার পানি দেখার জন্য। আখির পড়নে কালো জামার ওপড়ে কোটি পড়ানো। হালকা সাজ গোছে অনেক সুন্দর দেখাচ্ছিল। ওরা তিন বান্ধুবী রাস্তা দিয়ে হাটছিল, পথিমধ্যে ওদের সাথে আমার দেখা হয়েছিল। আমাকে দেখেই সে ফ্যাল ফ্যাল করে হেসে দিল। আর মনে মনে কিছু একটা বলছিল। ততক্ষণে আমার আর কিছু বুঝতে বাকি রইলো না। সে একটু ছোট করে, মিষ্টি সুরে বললো আই লাভ ইউ। আহ! এই ছোট কথাটি শোনার পর আমার যেন কেমন লেগেছিল তা বলে বোঝানোর ভাষা আমার জানা নাই। এই কথা তার মুখ থেকে শুনার অপেক্ষায় ছিলাম আমি। আখির বান্ধবি গুলো অনেক ভালো। তারা তেমন কিছু জিজ্ঞাসা না করে, শুধু জানতে চাইল আমার নাম কি? আমি বলে দিলাম যে, আমার নাম মুক্তার। তার পর ওদের সাথে পরিচয় হলাম, নাম জানলাম, কে কি করে অর্থাৎ সব জানলাম। তাদের সাথে কথা বলে আমার ...

শ্যামা সুন্দরী-পর্ব-৩য়-কলমে-মুক্তারুল ইসলাম মুক্তার

 শ্যামা সুন্দরী  পর্ব ৩য় কলমে মূক্তারুল ইসলাম মুক্তার  03.11.2021 10:42 pm "দীঘল কালো লম্বা চুল গুলো,  যখন তুমি হাওয়াই উড়াও তখন লাগে অনেক সুন্দর।  কস্তুরির সুভাস পাই তোমার চুল থেকে।" "ঠোঁট দুটি তার কমলা লেবু, যেন রসে ভরা। দুই কানে দুই রিং ঝুলানো, নাকটা বাসির মতো। ইচ্ছে করে এই মেয়েকে বউ বানায়ে নিয়ে যায় বাড়ি।।" এতো সুন্দর একটা মেয়েকে কে না চায় কাছে পেতে বল। যে কেউ দেখলে তার প্রেমে পড়ে যাবে। দীর্ঘ সময় কেটে গেল মাঝে, তার সাথে আমার কোন দেখা সাক্ষাৎ নাই। তাকে দেখার জন্য মন আমার শুধু ছটফট করে। কিভাবে আমি তার সাথে দেখা করব। কোন উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম তাহলে কি তার সাথে আমার আর দেখা হবে না । সব কিছু যেন এলোমেলো লাগছে, কোন কাজে মন বসছে না। লেখা পড়া বাদ দিয়ে তাকে নিয়ে লেখা শুরু করি কবিতা, গল্প, উপন্যাস। মাঝে মধ্যে এমন মনে হত, যে দুনিয়াতে আল্লাহ তুমি আমারে কেন পাঠাইছো।  যে আমি আমার প্রিয় মানুষটাকে কাছে পাব না। তাহলে কেন তুমি আমাকে এই পৃথিবীতে পাঠালে। নাকি সঙ্গীহীন, একাকিত্ব থাকার জন্য। এসব চিন্তা ভাবনার মাঝে পার হয়ে গেল আমার লাইফের কিছু বছর। তাকে না...

শ্যামা সুন্দরী পর্ব 2য় - মুকতারুল ইসলাম মুক্তার

 শ্যামা সুন্দরী  পর্ব-2 2.11.2021 9:30am নরম তুল তুলে। তোমার মুখের হাসিতে যেন মধু মাখা। এ হাসি যতই দেখি ততই মধুর লাগে।  " হাসিতে হাসিতে তুমি আমায় করেছ কি যাদু, ঐ হাসি কিছুতেই নাহি ভুলি ।  কেশরের মতো দন্ত তোমার, হাসিলে লাগে অনেক ভালো।  এতো হাসি কোথায় পাও আমায় দেখিয়া।  আমিও হাসিতে চাই তোমার মত, আমায় দিও এক মুষ্ঠি। হাসিটুকু দিও আর ভালবাসা টুকু নিও।" সত্যিই তোমার হাসি অনেক সুন্দর। হাসির চেয়েও বেশী সুন্দর দাঁত গুলো। কেশরের মতো দাঁত গুলো মনে হয় কোন স্বচ্ছ আয়না, যে কেউ তোমার সামনে দাঁড়ালে তার প্রতিছবি দেখা যাবে। তোমার পায়ের নুপুরের আওয়াজ কোন ভাবেই যেন ঘুমাতে দেয় না আমায়।  "বালিকা তোমার হাসিতে আমি যায় যে হারিয়ে অজানা এক শহরে। বালিকা তুমি করনা এমন কোন ভুল, সাবধানে থেক কেউ যেন না খেয়ে যায় তোমার ফুলের মধু। বালিকা তুমি ঝিলের মাঝে ফুটে থাকা,  হাজার ফুলের মধ্যে একটি পদ্মফুল। সবাই তোমাকে কাছে পেতে চাইবে, ছুড়ে মারবে কতো ঠিল। তুমি ভেঙ্গে পড় না কোন অশুভ দৃষ্টিতে, মনে রেখ বল। বালিকা কেউ যেন তোমায়; ছুইতে  না পারে সাবধানে চলো পথ। পথের মোড়ে, চায়ের দোকানে শুধু বখাট...