Skip to main content

Posts

Showing posts with the label Poems/কবিতা | MuktarulIslam23

একটা মানুষ খুঁজেছিলাম - এস এম মুক্তার সরকার

একটা মানুষ খুঁজেছিলাম এস এম মুক্তার সরকার  আমি একটা মানুষ খুঁজেছিলাম এই চেনা শহরে,  মনের মানুষ কিংবা সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজেছিলাম।  এই গ্রাম, ঐ গ্রাম, এই শহরে, ঐ শহর খুঁজেছি কোথাও রাখি নাই বাদ,  খুঁজিনি এমন কোন জায়গায়, খুঁজেছি জীবনের তেইশটি বছর। আজো পাইনি আমি আপনরে,  যে কিনা বাসিবে ভালো মৃত্যুরও পরে।  27 July 2023 8.51pm

চাই না আমি এমন উন্নতি - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  চাই না আমি এমন উন্নতি  Muktarul Islam Muktar Sorkar  চাই না আমি পদ্মা সেতু  চাই না এমন কাজ,  যদি না কিনতে পারি,  খাব কি তবু বল।  দেশে আর নাই শান্তি,  খুঁজে দেখ না একবার,  লন্ড ভন্ড হয়ে গেছে সোনার বাংলা।  সেই তো দোষ দিবো কার।  রাজনীতির নামে করছে রাজ,  উন্নয়নের নামে ভরছে পকেট,  যারা আছে ওই ক্ষমতায় বসে।  চাই না এমন উন্নতি,  খেতে যদি হয় সাদা ভাত।  তেলের সাথে সব কিছুর দাম,  হয়েছে চড়া, আগুন যেন বাজারে। কৃষকের জিনিস সস্তা অতি,  পায়না যে তারা ন্যায্য মূল্য।  বসে ঐ চেয়ারে, বক্তব্য দেয় যে তারা উন্নতির স্বর্ণ শিখরে সোনার বাংলা,  অর্থনীতিতে যেন শূন্য।  11:05 pm 11.06.2022

আঠারো বয়স - লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

  আঠারো বয়স   মুক্তারুল ইসলাম মুক্তার আঠারো বয়স ভারি দুষ্ট বুজতে চাইনা কোন কিছু  বড় কিংবা ছোট করে না কোন তোয়াক্কা । এই বয়সে হালকা মিষ্টি দুষ্টামি, একটু একটু নষ্টামি  তিলে তিলে শেষ সকল সম্মানের ঘানি। অবশেষে কাঁধে  আস্তব একটা বোঝা, কূল-কিনারা হারা কোথায় ঠেকাবে মাথা। পাই না কোন কূল  করে শুধু ভুল, বয়স যে আঠারো। Follows on Facebook