ষড় ঋতুর বৈচিত্র্যে আমি এক ঋতু,
ছয়টি ঋতুর বৈচিত্র্য একেক রকম।
প্রত্যেক ঋতুতে ভিন্ন ভিন্ন পরিবর্তন আসলেও
আমার সারা বছর শুধু নয়,
সারা জীবন একটাই ঋতু।
যে ঋতু জন্মের সাথে সাথে এসেছিল
কিন্তু আর যাই নাই, যতদিন না মৃত্যু হয়।
কালের পরিবর্তন হয়,
সময় চলে যায়,
বয়স বেড়ে যায়,
চেহারার পরিবর্তন হয়
কিন্তু ঋতুর কোনো পরিবর্তন হয় না।
আমার জীবনে আসবে না নতুন করে
আর কোনো ঋতু।
অনুভূতি মো : মুক্তারুল ইসলাম মুক্তার তুমি সূর্য হয়ে কিরণ দিলে আমি রৌদ্র পোহাব। তুমি বৃষ্টি হয়ে নামলে আমি সেই বৃষ্টিতে ভিজবো। তুমি চাঁদ হয়ে আলো ছড়িয়ে দিলে আমি সেই আলোয় সারা রাত জেগে থাকব। তুমি আমাকে ভালবাসলে আমি তোমাকে ভেবে কবিতা লিখবো। তুমি জোনাকি হয়ে জ্বললে আমি তোমার পিছু পিছু ছুটে চলবো। তুমি বাতাস হয়ে বইলে আমি সেই বাতাসে চুল উড়াবো। তুমি স্রোত হয়ে বইলে আমি সেই স্রোতে ভেসে যাব। তুমি শিশির হয়ে পড়লে আম...

Comments