Skip to main content

আমার বন্ধু বিদেশীনি - Amar Bondhu Bideshini - Muktarul Islam


আমার বন্ধু বিদেশীনি

মুক্তারুল ইসলাম মুক্তার

আমার বন্ধু বিদেশীনি 
আজ ও তারে দেখিনি 
না দেখিয়া তারে আমি ভালবেসেছি।
ও তার রুপ খানা যে কেমন হবে 
সেটাও না জানি ।

ও তার মিষ্টি  কথায় 
আমার রিদয় হইয়াছে আকুল 
না জানি দেখিতে সে কত সুন্দর।
কত রিকোয়েস্ট করলাম তারে
দিল না তার ছবি ।

ভালবাসি তারে আমি 
সেটাও বুঝে না বুঝি।
আমার বন্ধু বিদেশীনি 
আজ ও তারে দেখিনি 
না দেখিয়া তারে আমি ভালবেসেছি।

তার কথা ভাইবা ভাইবা 
রাত যে আমার যায় কাটিয়া
আমার বন্ধু বিদেশীনি 
আজ ও তারে দেখিনি 
না দেখিয়া তারে আমি ভালবেসেছি।

ও তারে দেখার জন্য 
মনটা আমার করে আনছান। 
কখন সে পাঠাবে তার ছবি 
সে আশাতেই আমি থাকি।

আমার বন্ধু বিদেশীনি 
আজ ও তারে দেখিনি 
না দেখিয়া তারে আমি ভালবেসেছি।
Writer :
Muktarul Islam Muktar Sorkar

Comments