Skip to main content

Posts

স্বাধীনতা হারিয়ে গেছে

  স্বাধীনতা হারিয়ে গেছে মুক্তারুল ইসলাম মুক্তার স্বাধিনতা হারিয়ে গেছে সেই কবে জানি না তো এখনো আমি তবে।। আমি পাইনি খুঁজে কখনো স্বাধীনতা মুখ খুলে বলতে পারি না কোন কথা।। কোথায় হারিয়ে গেল স্বাধীনতা... স্বাধীনতা নেই আর স্বাধীনতা... স্বাধীন দেশে কাকা, এখনো আমি পরাধীন, মুখ খুলে বলতে পারি না কোন কথা । স্বাধীনতার নামে মামা,  দেশে চলে যুলুম আর নির্যাতন, হচ্ছে কত দেশে নারী ধর্ষণ।। দেখাই খালু তারা আইনের প্রভাব, ধর্ষণ করে শুধু দিনরাত। স্বাধীনতা আর গণতন্ত্র নেই আর  দেশে চলছে শুধু এক নায়ক তন্ত্র। স্বাধীনতা নেই আর স্বাধীনতা।।

নীড়ে ফেড়া পাখি

নীড়ে ফেড়া পাখি মুক্তারুল ইসলাম মুক্তার আমার ময়না টিয়া, কয় না তার মনের কথা আমায় একটু খুলে, সারা দিন গোসসা করে থাকে পাখি, আমায় ছেড়ে দূরে। মনটাই আমার ভিষণ খারাপ না হইলে পাখির সাথে আলাপ। এই মস্ত বড় শহরে থাকে পাখি ফ্লাটে যাইনা তো দেখা তারে। পাখিটা দেখতে ভালো ভিষণ কালো, লম্বা মাথার কেশ। পাখিটা দুষ্ট বেশি রং দেখিয়ে মাতায় শহরটারে। পাখিতো বুঝে না ভালো কি মন্দ, রংয়ের বাহার দেখিয়ে নাটাই ঘুড়াই চরকিটারে। পাখিটা বুঝে না ভালোবাসার কি যন্রণা। শুধু শুধু কষ্ট দেয়, আর কাঁদায় আমার মনটারে। পাখিটা শুন্য ছাড়া বাসা হারা যানে না তার আপন ঠিকানা। পাখি সব দুয়ারে ঘুরে হন্য হয়ে খুঁজে, পাইনা খুঁজে মনের মতন। তাইতো পাখি ফিরে আসে দিনের শেষে, আধার ঘনিয়ে যখন সন্ধ্যা নামে। পাখিটার এমন স্বভাব ভাবের অভাব, পূরণ করে নিজের মতো। তাইতো পাখি ছুটে আসে আপন ঘরে, আধার শেষে। 

বর্ষার আনন্দ

  বর্ষার আনন্দ মো: মুক্তারুল ইসলাম মুক্তার আকাশে জমেছে ঘন কালো মেঘ মুষল ধারায় পড়ছে বৃষ্টি হালকা বইছে বাতাস বৃষ্টির পানিতে মুখরিত চারিদিকে কাঁদা যুক্ত পদ ঘাট। বৃষ্টির পানিতে গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরা আনন্দে ভেজায় তাদের গা। জ্বর শর্দি হলে খাই বকুনি মায়ের। শুকনা বিল ভরে গেছে বর্ষায় মাছেরা আনন্দে ছুটে চলেছে আর ভাবছে মনে মনে বন্দী ছিল তাদের জীবন মুক্তি পেল বুঝি। কদম ফুলে সুবাস মাখা দেখতে কত সুন্দর লাগে। সাদা-হলুদ রঙে ফুটে আছে, সবুজ পাতার মাঝে। তাই মুগ্ধ হয়ে চেয়ে থাকি কদম ফুলের দিকে। Date : 15.06.2020 Time : 3:20 pm পহেলা আষাঢ় ১৪২৭ বাংলা।

তুমি হতে চাই

  তুমি হতে চাই। মো : মুক্তারুল ইসলাম মুক্তার আমি প্রতিটা প্রহর অপেক্ষা করি তোমার তুমি ডাক শুনব বলে। আর কত দিন অপেক্ষা করবো। কবে শুনতে পাব সেই তুমি ডাক। আপনি করে আর কত ডাকবে আমায়। যত বারই ইচ্ছা করেছি তোমার কাছে যাওয়ার তত বারই ফিরে যেতে হয়েছে শুধু আপনি ডাকের কারণে । এতো কাছে এসে এতো ভালো বেসেও আমি শুনতে পেলাম না মিষ্টি মধুর রসালো সেই মধু মাখা তুমি ডাক। ছুঁইতে ইচ্ছা করে বিবেকে লাগে আপনি ডাক বলে। কি অদ্ভুত ডাক পৃথক করে দেয় কাছে আসতে। আদৌ কি সেই ডাক ভুলিবে না ডাকিবে না কি আমায় তুমি করে। খুব ইচ্ছা করে ঘুরে আসতে একবার তোমার শহরটা। Date: 30.06.2020 Time: 11: 00pm

মেয়ে হয়ে জন্ম নিছি বলে Writing By Muktarul Islam Muktar

  মেয়ে হয়ে জন্ম নিছি বলে  "মুক্তারুল ইসলাম মুক্তার" একদিন আমি কেঁদে ছিলাম যখন প্রথম পৃথিবীর বুকে আসি। তার পর কেঁদেছি মেয়ে হয়ে জন্ম নিছি বলে। বাবা-মা কেউ আমাকে ভালবাসতো না । আমি ছিলাম সকলের কাছে অপরাধী, মেয়ে হয়ে জন্ম নিছি বলে। কত মান-অপমান সহ্য করতে হয়েছে আমাকে। তিলে তিলে গড়া আমার এ দেহটা। কষ্ট সইতে সইতে আর পারছি না। কি করবো কষ্ট যে সইতে হবে। মেয়ে হয়ে জন্ম নিছি। আজ সমাজের কাছে আমি অপমানিত, লজ্জিত, বঞ্চিত , মেয়ে হয়ে জন্ম নিছি বলে। তবে মেয়ে হয়ে জন্ম নেওয়া কি মোর অপরাধ।মেয়ে হয়ে জন্ম নেওয়া হয় যদি অপরাধ , হে দয়াময় আল্লাহ কেন পাঠাইলা মোরে দুনিয়ায়। চারিদিকে আঁধার নেমে আসছে , অন্ধকারে ডুবে গেছে সূর্য হারিয়ে গেছে মানবতা। একটি উত্তর আজ ও মিললো না। অপেক্ষায় কেটে গেল কুড়ি টা বছর। তবুও শেষ হলো না মোর নির্যাতন। ভেবেছিলুম সংসারে স্বর্গ সুখ , হইবে মোর দুঃখের অবসান । সুখের আশায় মরলাম আমি , দুঃখ যে রইল বারোমাস। মেয়ে হয়ে জন্ম নিছি বলে। Date: 11.01.2021 Time : 2:10 am #MuktarulIslam23   #muktarulislam32 #poem

শহর ছেড়ে চলে গেছো Writing by Muktarul Islam Muktar

  শহর ছেড়ে চলে গেছো মুক্তারুল ইসলাম মুক্তার শ্যা ম বালিকা যেদিন তুমি এই শহর ছেড়ে চলে গেছো অনেক দূরে, সেই দিন থেকে আমার আর কোনদিন সেই সুখের গল্প লেখা হয়নি। সেই দিন থেকে আমার আর কোনদিন প্রেমের কবিতা লেখা হয়নি। সেই দিন থেকে লেখা হয়েছে শুধু দুঃখ কষ্টের কবিতা। যদিও জানতাম আমি ভালোবাসায় সুখ নেই, যা আছে সেটা শুধু যন্ত্রণা। আর তুমি সেটাই প্রমাণ করে দিলে । আজ তুমি নেই বলে, শহর টা মরুভূমিতে পরিণত হয়েছে। তুমি জানো শ্যাম বালিকা তোমাকে ছাড়া, আমার এই শহরে আর কারো জায়গা নেই। এই শহর টা যে শুধু তোমারি শ্যাম বালিকা শুধু তোমারি। যেই শহরে আমার শ্যাম বালিকা নেই, যেই শহরে আমার প্রিয় তমা নেই। সেই শহরে আমি একা একা থেকে কি করবো বলো শ্যাম বালিকা । এ যেন নয় কোন অভিনয়, নয় কোন ছায়াছবি, এ যেন তোমার প্রতি আমার মায়া - মমতা আর অন্তরের ভালবাসার টান। তুমি যেইখানেই থাকো না কেন সুখেই থেকো, এটাই যে আমার শেষ প্রার্থনা। #MuktarulIslam23 #muktarulislam32 #poem #Muktar

মেয়ে হয়ে জন্ম নিছি বলে

মেয়ে হয়ে জন্ম নিছি বলে  মুক্তারুল ইসলাম মুক্তার একদিন আমি কেঁদে ছিলাম, যখন প্রথম পৃথিবীর বুকে আসি। তার পর কেঁদেছি মেয়ে হয়ে জন্ম নিছি বলে।  বাবা-মা কেউ আমাকে ভালবাসতো না ।  আমি ছিলাম সকলের কাছে অপরাধী,  মেয়ে হয়ে জন্ম নিছি বলে।  কত মান-অপমান সহ্য করতে হয়েছে আমাকে।  তিলে তিলে গড়া আমার এ দেহটা।  কষ্ট সইতে সইতে আর পারছি না।  কি করবো কষ্ট যে সইতে হবে।  মেয়ে হয়ে জন্ম নিছি।  আজ সমাজের কাছে আমি অপমানিত, লজ্জিত, বঞ্চিত ,  মেয়ে হয়ে জন্ম নিছি বলে।  তবে মেয়ে হয়ে জন্ম নেওয়া কি মোর অপরাধ। মেয়ে হয়ে জন্ম নেওয়া হয় যদি অপরাধ ,  হে দয়াময় আল্লাহ কেন পাঠাইলা মোরে দুনিয়ায়।  চারিদিকে আঁধার নেমে আসছে ,  অন্ধকারে ডুবে গেছে সূর্য হারিয়ে গেছে মানবতা।  একটি উত্তর আজ ও মিললো না।  অপেক্ষায় কেটে গেল কুড়ি টা বছর।  তবুও শেষ হলো না মোর নির্যাতন।  ভেবেছিলুম সংসারে স্বর্গ সুখ ,  হইবে মোর দুঃখের অবসান ।  সুখের আশায় মরলাম আমি ,  দুঃখ যে রইল বারোমাস।  মেয়ে হয়ে জন্ম নিছি বলে।  Date: 11.01.2021 Time : 2:10 am...

শূন্য - sunno - writen by Muktarul Islam Muktar

  শূন্য   মুক্তারুল ইসলাম মুক্তার  দিনের শেষে সন্ধ্যা নামে  রাতের আকাশে চাঁদ ছড়ায়  আলো।  জোনাকিরা হেসে চলে মিটি মিটি  জ্বালাইয়া নিজের আলো।  আমি চাঁদের দিকে চেয়ে থাকি  এক অবাক করা দৃষ্টিতে  ভাবী শুধু তোমাকে নিয়ে।   তোমার  কথা ভাবতে  গিয়ে থমকে দাঁড়ায় প্রথম প্রহরে।   ভাবিনি কখনো হবে এমন  হঠাৎ করেই হারিয়ে যাবে এ জীবন থেকে ।  মায়া মমতা স্নেহ ভালবাসা  বিসর্জন দিয়ে চলে যাবে  দূর হতে দূর বহুদূরে।  অঝোরে ঝরে পড়ে চোখের জল  তোমার কথা মনে হলে।  যদি জানতাম করিতাম না আর প্রেম  বাসিতাম না আর ভালো।   Time :12: 09am Date :29,5,20

Top 10 Best Advice for changing your life 2021 - Bill gates

 সফল হতে ১০ টি সাজেশনঃ-  দ্রুত শুরু করে দিন:  মাথায় কোনো আইডিয়া নিয়ে হয়তো আপনি ঘুরছেন। বিল গেটস বলছেন, না ঘুরে এখনই শুরু করে দিন। কারণ আজ যে আইডিয়া নিয়ে আপনি বসে আছেন, দেখা যাবে কয়েক বছর পর আপনার আইডিয়াটি কাজে লাগিয়ে ঠিকই আরেকজন সফল হয়ে গেছে। তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না আপনার। নিজের সেরাটাই দিতে হবে:  জীবনটা এমন নয় যে, কয়েক মাস পর পর আপনার আগের ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ পাবেন। ফলে প্রতিটি সেকেন্ড আপনাকে যথার্থভাবে কাজে লাগাতে হবে। প্রতিদিন সেরাটাই দিতে কাজে লাগাতে হবে আপনার। ‘না’ বলতে শিখুন:  যত কিছুই করুন না কেন, দিনে কিন্তু ২৪ ঘণ্টার বেশি সময় আপনার হাতে নেই। ফলে চাইলেই আপনি সব কাজ করতে পারবেন না। কোন কাজকে আপনি না বলবেন, সেটি বুঝতে হবে। বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তব্যে বলেছিলেন, জীবনের সেরা উপদেশটি আমি পেয়েছি বন্ধু ওয়ারেন বাফেটের কাছে থেকে। সে বলেছিলেন, তোমাকে ‘না’ বলতে জানতে হবে। নিজেই নিজের বস:  স্বপ্ন পূরণের পথে অন্যের সঙ্গে নিজের তুলনা করা থেকে বিরত থাকুন। এতে নিজেকেই অপমান করা হবে। নিজেই এমন কিছু করুন যাতে অন্যরা আপনাক...

আমার একটা মন চাই - Amar Akta Mon Chai

আমার একটা মন চাই কলমে মুক্তারুল ইসলাম মুক্তার আমার একটা মন চায় যার ইচ্ছা গুলো হবে, আমার মনের মতো। আমার একটা মন চায় যার চাওয়া গুলো হবে আমার চাওয়ার মতো। আমার একটা মন চায় যার ভালোলাগা অনুভূতি গুলো হবে আমার অনুভূতির মতো। আমার একটা মন চায় যার ভালোবাসা গুলো হবে শুধু আমাকে ঘিরে। আমার একটা মন চায় মনের মতো একটা মানুষ চায়। যার রিদয়ে আমি ছাড়া আর কেউ নেই। আমার একটা মন চায় যার মনটা হবে সাদা মমের মতো। এমন একটা মন চায় আমার এমন একটা চায় । Date : 05.07.2020 Time: 7.10am # MuktarulIslam23   #MuktarulIslam32

মনে পড়ে - Mone Pore

  মনে পড়ে মো :মুক্তারুল ইসলাম মুক্তার নিঝুম এই জোসনার রাতে যদি মনে পড়ে আমাকে। ভেবো না আমি আছি..... তোমার কাছ থেকে দুরে। পড়ে নিও তুমি আমার লেখা কবিতা । ভাল লাগার কিছু চেতনা, লিখবো তোমার জন্য। যদি তুমি কখনো, হারিয়ে যাও _ মন খারাপের দেশে। পড়ে নিও তুমি আমার লেখা রূপকথার গল্প। Read More Poem #MuktarulIslam23 #MuktarulIslam32