Skip to main content

মেয়ে হয়ে জন্ম নিছি বলে Writing By Muktarul Islam Muktar

 মেয়ে হয়ে জন্ম নিছি বলে 

"মুক্তারুল ইসলাম মুক্তার"

একদিন আমি কেঁদে ছিলাম যখন প্রথম পৃথিবীর বুকে আসি। তার পর কেঁদেছি মেয়ে হয়ে জন্ম নিছি বলে।
বাবা-মা কেউ আমাকে ভালবাসতো না ।
আমি ছিলাম সকলের কাছে অপরাধী,
মেয়ে হয়ে জন্ম নিছি বলে।
কত মান-অপমান সহ্য করতে হয়েছে আমাকে।
তিলে তিলে গড়া আমার এ দেহটা।
কষ্ট সইতে সইতে আর পারছি না।
কি করবো কষ্ট যে সইতে হবে।
মেয়ে হয়ে জন্ম নিছি।
আজ সমাজের কাছে আমি অপমানিত, লজ্জিত, বঞ্চিত ,
মেয়ে হয়ে জন্ম নিছি বলে।
তবে মেয়ে হয়ে জন্ম নেওয়া কি মোর অপরাধ।মেয়ে হয়ে জন্ম নেওয়া হয় যদি অপরাধ ,
হে দয়াময় আল্লাহ কেন পাঠাইলা মোরে দুনিয়ায়।
চারিদিকে আঁধার নেমে আসছে ,
অন্ধকারে ডুবে গেছে সূর্য হারিয়ে গেছে মানবতা।
একটি উত্তর আজ ও মিললো না।
অপেক্ষায় কেটে গেল কুড়ি টা বছর।
তবুও শেষ হলো না মোর নির্যাতন।
ভেবেছিলুম সংসারে স্বর্গ সুখ ,
হইবে মোর দুঃখের অবসান ।
সুখের আশায় মরলাম আমি ,
দুঃখ যে রইল বারোমাস।
মেয়ে হয়ে জন্ম নিছি বলে।
Date: 11.01.2021
Time : 2:10 am

Comments

Popular posts from this blog

ভালোবাসা হয় কেনা বেঁচা

 ভালোবাসা হয় কেনা বেঁচা মুক্তারুল ইসলাম মুক্তার  14.04.22 11:55pm আজকাল ভালোবাসা হয় কেনা বেঁচা, বাজারের পণ্যের মতো উঠে তার মূল্য,  বিক্রি হয় ভালোবাসা দিয়ে তার মূল্য।  কড়াই গোন্ডায় গুনিয়ে নেই যে সেই মূল্য,  আহহারে ভালোবাসা!  দুই চার ছয় আনা,শিখি আদলিতে হচ্ছে বেঁচাকেনা।

অনুভূতি Writing by Muktarul Islam Muktar

                        অনুভূতি            মো : মুক্তারুল ইসলাম মুক্তার তুমি সূর্য হয়ে কিরণ দিলে              আমি রৌদ্র পোহাব। তুমি বৃষ্টি হয়ে নামলে               আমি সেই বৃষ্টিতে ভিজবো। তুমি চাঁদ হয়ে আলো ছড়িয়ে দিলে                আমি সেই আলোয় সারা রাত জেগে থাকব। তুমি আমাকে ভালবাসলে                আমি তোমাকে ভেবে কবিতা লিখবো। তুমি জোনাকি হয়ে জ্বললে                 আমি তোমার পিছু পিছু ছুটে চলবো। তুমি বাতাস হয়ে বইলে                  আমি সেই বাতাসে চুল উড়াবো। তুমি স্রোত হয়ে বইলে                   আমি সেই স্রোতে ভেসে যাব। তুমি শিশির হয়ে পড়লে                   আম...

কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু

নাবিক কলম্বাসের কথা সকলেই জানে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখা। কিন্তু সত্য কোনদিন চাপা থাকেনা! ইতিহাস বড়ই নির্মম ------ কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু: -------------------------------- ১৪৯২ সালের ১২ অক্টোবর। ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে একদল অস্ত্রধারী তিনটি জাহাজে চড়ে আমেরিকার বাহামাস দ্বীপে পৌঁছান । সরলমনা স্থানীয় আদিবাসীরা তাদেরকে অতিথি হিসেবে স্বাগত জানান। কলম্বাসের একটি ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামতও করে দেন তারা। অভ্যর্থনা জানাতে আসা আদিবাসীদের দেহে স্বর্ণের অলঙ্কার দেখে কলম্বাস অনুমান করেন আশেপাশের কোথাও স্বর্ণের খনি রয়েছে। আদিবাসীদের সরলতা কলম্বাসকে মুগ্ধ করে এ জন্য যে, তিনি খুবই কম পরিশ্রমে ওই ভূখণ্ডের সব কিছু নিজের দখলে নিতে পারবেন। তিনি আমেরিকার মূল মালিক আদিবাসীদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা পাকাপোক্ত করেন এবং স্পেনে গিয়ে আরও এক হাজার দুইশ’ ইউরোপীয়কে সঙ্গে নিয়ে আসেন। শুরু হয় নির্মমতা, চলে গণহত্যা।  কলম্বাস বাহিনী হিস্পানিওলা দ্বীপের একটি প্রদেশে ১৪ বছরের উপরের সব আদিবাসীকে তিন মাস পরপর একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা দেওয়ার নির্দেশ জারি করেন। এই নির্দেশ মানতে যা...