Skip to main content

কবিতা বেলা-লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

 বেলা 

মুক্তারুল ইসলাম মুক্তার 

বেলা লেখক মুক্তারুল ইসলাম মুক্তার


31.01..2022
5:08pm


বাফু যাচ্ছ কোথায়? 
এই তো সামনের বাড়ি, 
কিসের জন্য এতো তাড়া
যাচ্ছ যেন থামছো না যে 
দাওয়াত কিছু আছে নাকি? 
না গো মোশাই, 
যাচ্ছি আমি অচিন পুরে 
কেমন আছে আমার বন্ধু বেলা 
হয় না দেখা যে আর তার সাথে 
কয়না কথা বহুদিন হলে। 
তাই একটু মনে হলে 
আসি ছুটে বেলার কাছে ।
বাফু সেতো আমি জানি 
বেলা কি লাগি?
বেলা আমার কেউ না গো 
শিশুকালের খেলার সাথী।
পড়তাম দু'জন পাঠশালায় 
ছিলাম অনেক ভালো বন্ধু। 
বেলা ছাড়া কেউ ছিল, 
সেই সময়ে আমার বন্ধু। 
তাই তো তারে লাগে ভালো 
মন খারাপ একটু হলে ,
ছুটে আসি বেলার কাছে। 
সুখ দুঃখের দু'টি কথা বলে 
চলে যাব আপন দেশে ।
তা বাফু ঠিক বুঝেছি, 
তুমি ভাল মানুষ 
বিবেক বুদ্ধি সম্পূর্ন 
দেখলেই তা বুঝা যায়। 
হ্যাঁ মোশাই, কিছু বলতে চাও 
বলতে পার কোনো দ্বিধা নাই। 
হ্যাঁ বাফু, কিছু কথা না বললেই নয় 
আজ যে যাচ্ছ তুমি বেলার কাছে 
সে কথা কি তার স্বামী জানে 
যদি স্বামী তার জানতে পারে 
কিলাইবে যে তারে রাতের আঁধারে। 
বলবে তারে নষ্টা মেয়ে 
কলঙ্ক যে যাবে রটে 
বলবে সবাই হেসে হেসে 
ডাকবে সবাই নষ্টা মেয়ে বলে। 
হ্যাঁ মোশাই ঠিক বলেছো 
আগে তো জানি নাই 
ভাবিনি তো এমন ভাবে 
বিয়ের পর কোনো বন্ধু থাকে।
বিয়ের পরে সংসার আগে 
আছে যত বন্ধু বান্ধব 
সব কিছু ভুলে 
সংসার যেন হয় সুখের ।
যাব না আর বেলার কাছে 
ফিরে চলি এখান থেকে 
আপন দেশের ঠিকানায়। 
ভাল থেকো বেলা 
আসবো না আর ফিরে 
তোমাকে দেখিতে।




Join our group: https://facebook.com/groups/muktarulislam23

Visit our website:

https://poemblogstorywriter.blogspot.com

Email: 

muktarulislam1234@gmail.com

Phone: 01797-944674 

Text for Free whatsapp+Skype


#লেখক_মুক্তারুল_ইসলাম_মুক্তার  #শ্যাম_বালিকা_কাব্যগ্রন্থ #শ্যাম_বালিকা #MuktarulIslam23 #poemblogstorywriter #Love_Story #SM #smmuktarsorkar #muktarul_islam_muktar #অণুকাব্য

Comments

Popular posts from this blog

কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু

নাবিক কলম্বাসের কথা সকলেই জানে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখা। কিন্তু সত্য কোনদিন চাপা থাকেনা! ইতিহাস বড়ই নির্মম ------ কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু: -------------------------------- ১৪৯২ সালের ১২ অক্টোবর। ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে একদল অস্ত্রধারী তিনটি জাহাজে চড়ে আমেরিকার বাহামাস দ্বীপে পৌঁছান । সরলমনা স্থানীয় আদিবাসীরা তাদেরকে অতিথি হিসেবে স্বাগত জানান। কলম্বাসের একটি ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামতও করে দেন তারা। অভ্যর্থনা জানাতে আসা আদিবাসীদের দেহে স্বর্ণের অলঙ্কার দেখে কলম্বাস অনুমান করেন আশেপাশের কোথাও স্বর্ণের খনি রয়েছে। আদিবাসীদের সরলতা কলম্বাসকে মুগ্ধ করে এ জন্য যে, তিনি খুবই কম পরিশ্রমে ওই ভূখণ্ডের সব কিছু নিজের দখলে নিতে পারবেন। তিনি আমেরিকার মূল মালিক আদিবাসীদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা পাকাপোক্ত করেন এবং স্পেনে গিয়ে আরও এক হাজার দুইশ’ ইউরোপীয়কে সঙ্গে নিয়ে আসেন। শুরু হয় নির্মমতা, চলে গণহত্যা।  কলম্বাস বাহিনী হিস্পানিওলা দ্বীপের একটি প্রদেশে ১৪ বছরের উপরের সব আদিবাসীকে তিন মাস পরপর একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা দেওয়ার নির্দেশ জারি করেন। এই নির্দেশ মানতে যা...

What is the Corona Virus? And how do we prevent it?

What is the Corona Virus, And how do we prevent it? করোনা ভাইরাস কি ? এবং এর প্রতিরোধ করব কিভাবে ? আরো জানতে কল করুন জরুরী স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ নাম্বারে। করোনা ভাইরাস এক অভূতপূর্ব মহামারী !!! জানতে হবে সবাইকে . যুক্তরাষ্ট্র ভিত্তিক চিকিৎসা প্রতিষ্ঠান এর চিকিৎসাবিদরা পূর্বেই ধারণা করেছিলেন এমন ভয়ঙ্কর মহামারী নিকট ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে . তাই- ই হলো, মধ্য চীনের হুবেই প্রভিন্সের উহান শহর থেকে উৎপত্তি ও প্রাদুর্ভাব শুরু হয়েছে নতুন এই ভয়ানক করোনা ভাইরাস ২০১৯ এর . এর আগেও বিভিন্ন সময়ে করোনা ভাইরাসের আক্রমণে বিশ্বব্যাপী অনেক মানুষ প্রাণ দিয়েছিলো. ১৯৬০ সালে আবিষ্কৃত মরণঘাতী এই ভাইরাসটি বিভিন্ন সময়ে এসেছিলো ভিন্ন নামে . উল্ল্যেখযোগ্য হলো , সার্স করোনা ভাইরাস ২০০৩ , মার্স করোনা ভাইরাস ২০১২, করোনা ভাইরাস ২০১৯ - 2020 . এবারের ভাইরাসটির ভয়াবহতা অনেক ভয়ানক হবে বলে চিকিৎসকরা আশংকা প্রকাশ করছে . শুরুর দিকে বিশ্ব স্বাস্থ সংস্থা তেমন গুরুত্ব না দিলেও গত এক সপ্তাহের ভয়াবহতায় বিশ্ব স্বাস্থ ( WHO) সংস্থা গভীর ভাবে উদ্বিগ্ন হতে শুরু করেছে . মার্কিন চিকিৎসকরা ধারণা করছেন এই ভাইরাসে ...

ভালোবাসা হয় কেনা বেঁচা

 ভালোবাসা হয় কেনা বেঁচা মুক্তারুল ইসলাম মুক্তার  14.04.22 11:55pm আজকাল ভালোবাসা হয় কেনা বেঁচা, বাজারের পণ্যের মতো উঠে তার মূল্য,  বিক্রি হয় ভালোবাসা দিয়ে তার মূল্য।  কড়াই গোন্ডায় গুনিয়ে নেই যে সেই মূল্য,  আহহারে ভালোবাসা!  দুই চার ছয় আনা,শিখি আদলিতে হচ্ছে বেঁচাকেনা।