Skip to main content

আটখুরে কৃষক - মুক্তারুল ইসলাম মুক্তার

 আটখুরে কৃষক

মুক্তারুল ইসলাম মুক্তার 


https://facebook.com/SM.MuktarSorkar


এক গ্রামে এক গরীব কৃষক বাস করতো। কৃষিকাজ করে কোন মতে সে জীবিকা নির্বাহ করতো আর তাতেই প্রায় তার জীবন বেশ চলেছিলো। কৃষক আর তার স্ত্রী দুজনেই খুব সুখী জীবনযাপন করতো। সংসার জীবনে তাদের কোন অভাব ছিল না কিন্তু তাদের সবচেয়ে বড় দুঃখ হলো তাদের ঘরে কোনো সন্তান নেই। এদিক থেকে তারা অসুখী। দুজনে মনে মনে ভাবে আল্লাহ আমরা তোমার দরবারে বেশি কিছু চাইনা শুধু আমাদের একটা সন্তান দান করো। ছেলে হোক কিংবা মেয়ে। আমরা যে সমাজে মুখ দেখাতে পারছি না। সমাজের মানুষ আমাদের দেখলে নাক সিটকায়, বলে আমরা নাকি আটখুরে। আমাদের মুখ দেখলে নাকি তাদের কোনো কাজের সাত হয়না। তাদের নাকি মঙ্গল হয়না, অমঙ্গল হয়! আল্লাহ তুমি সব পারো মাবুদ । তুমি না এই পৃথিবীর অধিপতি! তোমার তো অনেক ক্ষমতা; আল্লাহ আমরা জানি, বান্দা যদি কোন কিছু তোমার কাছে চাই তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দাও না মাবুদ। আল্লাহ তোমার দরবারে একটা সন্তান ভিক্ষা চাই। আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও না । এভাবে কৃষক আর তার স্ত্রী মিলে প্রতিরাতে তাহাজ্জুদের নামাজের পর আল্লাহর দরবারে কান্না শুরু করে, চোখের পানি ফেলে। তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। অবশেষে, পূর্ণিমা রাতে ফজরের নামাজের আজানের শেষ সময়ে পৃথিবীর বুকে মাতৃগর্ভ থেকে আসে, তাদের ঘরে একটা ফুটফুটে চাঁদের মতো দেখতে একটা মেয়ে শিশুর জন্ম হয়। কৃষক ও তার স্ত্রী অনেক খুশি হয়, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন। তারা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে তাদের আটখুরে নাম ঘুচে গেছে। এখন আর কেউ তাদেরকে এ নামে ডাকবে না, এমনকি তাদেরকে দেখে কেউ আর নাক ছিটকাবে না আর কেউ বলবে না যে তোমাদের মুখ দেখলে আমাদের দিন ভালো যায় না আমাদের অমঙ্গল হয়।  তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে! পুরো ভাগলপুর গ্রামের মধ্যে শোরগোল হইচই শুরু হয়ে গেল। আটখুরের সন্তান হয়েছে সমস্ত এলাকার মানুষ দলবদ্ধ হয়ে আসতে লাগলো কৃষকের বাড়ি বাড়িতে যেন থমথমে ভাব। এত মানুষ যে শ্বাস নিতে পারা যাচ্ছিল না। কোথাও পা রাখার জায়গা পর্যন্ত নাই। সবাই অবাক! এত সুন্দর একটা মেয়ে সন্তান হয়েছে । যাই দেখে তাই অবাক! দেখতে যেন পরীর মত লাগছে; মনে হয় যেন চাঁদ উঠে এসেছে ময়েন আলীর ঘরে। কৃষকের নাম ময়েন আলী আর তার স্ত্রীর নাম বিন্দু। সন্তান জন্ম দিয়ে তারা দুজনই অনেক খুশি। দীর্ঘ 20 বছরের সংসার জীবনে তাদের কোনো সন্তান ছিল না। আল্লাহ তাদের দোয়া কবুল করেছে।  তাদের ঘরে ফুটফুটে জোসনার মতো দেখতে একটা কন্যা সন্তান জন্মগ্রহন করেছে। 

Comments

Popular posts from this blog

আর কতবার বললে সখি ভালবাসবি মোরে।

 আর কতবার বললে সখি ভালোবাসবি মোরে,  আর কতবার প্রার্থনা করলে সখি পাবো তোরে।  কোন কবিরাজের তাবিজ নিলে সখি তুই হবি আমার।  কোন মন্ত্র পাঠ করলে সখি পাবো আমি তোরে।  জানলে সখি বলিস আমারে, তোর জন্য  করতে পারি সব।  তোর জন্য জীবন বাজি রাখতে সখি আমি রাজি,  তবুও যেন তোরে পাই, না যেন পাই তোরে অন্যজন। আমি যে দিকেই তাকাই সখি সেই দিকেই যে তোরে দেখতে পাই,  আকাশে - পাতালে তোর ছায়া সদয় ভাসে মোর মনে। 15.12.24 4.14pm

এক ব্যশ্যার প্রেমে পড়েছিলাম

 এক ব্যশ্যার প্রেমে পড়েছিলাম, মন দেখে নয় দেহ দেখে। ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ব্যশ্যা এক পুরুষে নয় সন্তুষ্ট। তাই তো তাকে ছেড়ে দিয়েছি পরিত্যক্ত নগরে, যেখানে নিত্য আসে, বাহারি রঙের পুরুষ। ছিল ব্যশ্যা একাকিত্ব, তাই দিয়েছিলাম তার সঙ্গ। একাকিত্ব জীবনে ব্যশ্যাকে করেছিলাম আপন, ব্যশ্যার মনে ছিল না ভালোবাসা,  ছিল শুধু ভোগের পিপাসা। আজ সেই ব্যশ্যার জন্য,  হাজারো পুরুষ হারিয়েছে তাদের পুরুষত্ব। 8.1.24 9.21pm

কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু

নাবিক কলম্বাসের কথা সকলেই জানে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখা। কিন্তু সত্য কোনদিন চাপা থাকেনা! ইতিহাস বড়ই নির্মম ------ কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু: -------------------------------- ১৪৯২ সালের ১২ অক্টোবর। ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে একদল অস্ত্রধারী তিনটি জাহাজে চড়ে আমেরিকার বাহামাস দ্বীপে পৌঁছান । সরলমনা স্থানীয় আদিবাসীরা তাদেরকে অতিথি হিসেবে স্বাগত জানান। কলম্বাসের একটি ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামতও করে দেন তারা। অভ্যর্থনা জানাতে আসা আদিবাসীদের দেহে স্বর্ণের অলঙ্কার দেখে কলম্বাস অনুমান করেন আশেপাশের কোথাও স্বর্ণের খনি রয়েছে। আদিবাসীদের সরলতা কলম্বাসকে মুগ্ধ করে এ জন্য যে, তিনি খুবই কম পরিশ্রমে ওই ভূখণ্ডের সব কিছু নিজের দখলে নিতে পারবেন। তিনি আমেরিকার মূল মালিক আদিবাসীদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা পাকাপোক্ত করেন এবং স্পেনে গিয়ে আরও এক হাজার দুইশ’ ইউরোপীয়কে সঙ্গে নিয়ে আসেন। শুরু হয় নির্মমতা, চলে গণহত্যা।  কলম্বাস বাহিনী হিস্পানিওলা দ্বীপের একটি প্রদেশে ১৪ বছরের উপরের সব আদিবাসীকে তিন মাস পরপর একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা দেওয়ার নির্দেশ জারি করেন। এই নির্দেশ মানতে যা...