Skip to main content

তোমার জন্ম হয়েছিল বলে-মুক্তারুল-ইসলাম-মুক্তার

তোমার জন্ম হয়েছিল বলে,

আজ আমরা পেয়েছি স্বাধীনতা।

 

যদি তোমার জন্ম না  হইতো,

তবে,

আমরা থাকিতাম চিরকাল পরাধীন। 


তোমার জন্ম যেন হয়েছে সার্থক, 

ওহে স্বাধীনতার মহান নেতা। 


মুক্ত করেছো আমাদের, 

অমানুষ নামের হিংস্র জানোয়ার থেকে। 


পেয়েছি আমরা শান্তির ছায়া, 

দেখিয়ে ছিলে যে পথ।  

  

ওহে স্বাধীনতার মহা নায়ক, 

তাইতো তোমায় জানাই

জন্মদিনে হাজারো কোটি,

লাল গোলাপের শুভেচ্ছা । 


কবিতা:  তোমার জন্ম হয়েছিল বলে 

#লেখক_মুক্তারুল_ইসলাম_মুক্তার 


গ্রুপ লিংক 

https://facebook.com/groups/muktarulislam23

ব্লগার লিংক 

https://poemblogstorywriter.blogspot.com

পেইজ লিংক 

https://facebook.com/SM.MuktarSorkar

টুইটার লিংক 

https://twitter.com/muktarulislam23

ইনস্ট্রাগ্রাম লিংক 

https://instagram.com/muktarulislam23

ইমেইল 

muktarulislam1234@gmail.com


#poemblogstorywriter #শ্যাম_বালিকা #smmuktarsorkar #MuktarulIslam23 #কবিতা #অপ্রকাশিত_কাব্যগ্রন্থ #poem


 

আজ‌১৭ ই মার্চ । বাংলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী।


১৯২০ সালের এই দিনে স্বাধীনতার চেতনার দিশারী , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।


আমাদের বঙ্গবন্ধু ছোটবেলায় "খোকা" নামে পরিচিত ছিলেন। ছোটবেলার সেই ছোট্ট খোকা ভাইবোনদের মধ্যে ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকেই তিনি মানুষের প্রতি সহমর্মী স্বভাবের অধিকারী ছিলেন।


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করা কালীন  চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবি-দাওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। একজন শ্রেষ্ঠ নেতা হওয়ার গুণাবলী ছোটবেলা থেকেই তার মধ্যে প্রকাশ পেতে থাকে। বাংলার স্বাধীনতা সংগ্রামের প্রতিটি আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ বাঙালির হৃদয়ে যে প্রতিবাদী চেতনা সৃষ্টি করে, তার ফলশ্রুতি হিসেবে প্রতিষ্ঠিত হয় এই সোনার বাংলাদেশ।


১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে অসংবাদিত নেতৃত্ব,১৯৭১ এর ৭ই  মার্চের ভাষণ এবং ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা,বিশ্ব মানচিত্রে অভ্যুদ্বয় ঘটায় স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের।


জীবনের প্রায় পুরোটাই সময় তিনি বাংলার স্বাধীনতা সংগ্রামের পিছনে ব্যয় করেছে। অনেক আত্মত্যাগ, কারাবন্দি জীবন ,দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত হয়ে ‌নিজের জীবনের বিসর্জন দিয়েছেন বাংলার মহানায়ক, বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


আজ স্মরণ করি বাংলার জাতির জনক কে, যে বাঙালির মুক্তির পথ প্রদর্শক।


#FatherOfTheNationOfBangladesh 

#SheikhMujiburRahman 

#Bangabandhu 

#Bangladesh 

#17march

Comments

Popular posts from this blog

ভালোবাসা হয় কেনা বেঁচা

 ভালোবাসা হয় কেনা বেঁচা মুক্তারুল ইসলাম মুক্তার  14.04.22 11:55pm আজকাল ভালোবাসা হয় কেনা বেঁচা, বাজারের পণ্যের মতো উঠে তার মূল্য,  বিক্রি হয় ভালোবাসা দিয়ে তার মূল্য।  কড়াই গোন্ডায় গুনিয়ে নেই যে সেই মূল্য,  আহহারে ভালোবাসা!  দুই চার ছয় আনা,শিখি আদলিতে হচ্ছে বেঁচাকেনা।

অনুভূতি Writing by Muktarul Islam Muktar

                        অনুভূতি            মো : মুক্তারুল ইসলাম মুক্তার তুমি সূর্য হয়ে কিরণ দিলে              আমি রৌদ্র পোহাব। তুমি বৃষ্টি হয়ে নামলে               আমি সেই বৃষ্টিতে ভিজবো। তুমি চাঁদ হয়ে আলো ছড়িয়ে দিলে                আমি সেই আলোয় সারা রাত জেগে থাকব। তুমি আমাকে ভালবাসলে                আমি তোমাকে ভেবে কবিতা লিখবো। তুমি জোনাকি হয়ে জ্বললে                 আমি তোমার পিছু পিছু ছুটে চলবো। তুমি বাতাস হয়ে বইলে                  আমি সেই বাতাসে চুল উড়াবো। তুমি স্রোত হয়ে বইলে                   আমি সেই স্রোতে ভেসে যাব। তুমি শিশির হয়ে পড়লে                   আম...

কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু

নাবিক কলম্বাসের কথা সকলেই জানে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখা। কিন্তু সত্য কোনদিন চাপা থাকেনা! ইতিহাস বড়ই নির্মম ------ কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু: -------------------------------- ১৪৯২ সালের ১২ অক্টোবর। ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে একদল অস্ত্রধারী তিনটি জাহাজে চড়ে আমেরিকার বাহামাস দ্বীপে পৌঁছান । সরলমনা স্থানীয় আদিবাসীরা তাদেরকে অতিথি হিসেবে স্বাগত জানান। কলম্বাসের একটি ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামতও করে দেন তারা। অভ্যর্থনা জানাতে আসা আদিবাসীদের দেহে স্বর্ণের অলঙ্কার দেখে কলম্বাস অনুমান করেন আশেপাশের কোথাও স্বর্ণের খনি রয়েছে। আদিবাসীদের সরলতা কলম্বাসকে মুগ্ধ করে এ জন্য যে, তিনি খুবই কম পরিশ্রমে ওই ভূখণ্ডের সব কিছু নিজের দখলে নিতে পারবেন। তিনি আমেরিকার মূল মালিক আদিবাসীদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা পাকাপোক্ত করেন এবং স্পেনে গিয়ে আরও এক হাজার দুইশ’ ইউরোপীয়কে সঙ্গে নিয়ে আসেন। শুরু হয় নির্মমতা, চলে গণহত্যা।  কলম্বাস বাহিনী হিস্পানিওলা দ্বীপের একটি প্রদেশে ১৪ বছরের উপরের সব আদিবাসীকে তিন মাস পরপর একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা দেওয়ার নির্দেশ জারি করেন। এই নির্দেশ মানতে যা...