Skip to main content

আমি কৃষক-মুক্তারুল ইসলাম মুক্তার

দেশকে এগিয়ে নিতে কৃষকের তুলনা অতুলনীয় ।  ছোট বড় গরীব ধনী চাকরিজীবী অচাকরীজিবী নির্বিশেষে সবাই আমরা কৃষকের উপর ভরসা করি। কিন্তু আমরা কৃষককে সম্মান করতে চায় না। আমার অহংকার আমি একজন কৃষকের ছেলে। কৃষির মধ্যেই মিশে আছে যেন আমার সমস্ত প্রাণ। 

 
আমি কৃষক-মুক্তারুল ইসলাম মুক্তার


          আমি কৃষক 
মুক্তারুল ইসলাম মুক্তার 


আমি শ্রমিক দিনমজুর ভাই 
মাঠে খেটে পুড়াই পিঠ 
পাইনা কেনো ন্যায্য মূল্য ?

সবাই ডাকে কৃষক বলে 
আমি কৃষক না থাকিলে 
না খেয়ে মরতে হবে 
তোমার মতো চাকরিজীবীকে। 

আমি বাফু হাবাবোবা  
তাইতো রোদে পোড়াই 
আমার সুন্দর দেহটারে 
দশজনের কথা ভেবে। 

তোমার মত আমি বাফু, 
দেখাইতে পারি না 
এতো বেশী ভাব
খাবার খাওয়াই সবারে 
মুখে তুলে দেয় হাতে করে। 

তুমি বাফু কলম ধরে 
কামাইছো টাকা বস্তা ভরে 
একবার ভেবেছিলে ? 
তিনবেলা পেটটা পুড়ে 
খাচ্ছি ভাত ক্ষুদা পেলে 
আসে কি তা অমনি করে ?

তোমার বাফু বড়াই বেশী 
টাকা-পয়সা বাড়ি-গাড়ি 
সবই যেন তোমার ভুরি ভুরি 
তাইতো অহংকার এতো বেশী। 

আমি কৃষক মাটির মানুষ 
বেঁচে আছি মাটির বুকে ।
সাদাসিধে এই না মনে
অহংকার নেই বললেই চলে। 

D: 30.01.2022
T: 09:44pm

Comments

Popular posts from this blog

আর কতবার বললে সখি ভালবাসবি মোরে।

 আর কতবার বললে সখি ভালোবাসবি মোরে,  আর কতবার প্রার্থনা করলে সখি পাবো তোরে।  কোন কবিরাজের তাবিজ নিলে সখি তুই হবি আমার।  কোন মন্ত্র পাঠ করলে সখি পাবো আমি তোরে।  জানলে সখি বলিস আমারে, তোর জন্য  করতে পারি সব।  তোর জন্য জীবন বাজি রাখতে সখি আমি রাজি,  তবুও যেন তোরে পাই, না যেন পাই তোরে অন্যজন। আমি যে দিকেই তাকাই সখি সেই দিকেই যে তোরে দেখতে পাই,  আকাশে - পাতালে তোর ছায়া সদয় ভাসে মোর মনে। 15.12.24 4.14pm

এক ব্যশ্যার প্রেমে পড়েছিলাম

 এক ব্যশ্যার প্রেমে পড়েছিলাম, মন দেখে নয় দেহ দেখে। ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ব্যশ্যা এক পুরুষে নয় সন্তুষ্ট। তাই তো তাকে ছেড়ে দিয়েছি পরিত্যক্ত নগরে, যেখানে নিত্য আসে, বাহারি রঙের পুরুষ। ছিল ব্যশ্যা একাকিত্ব, তাই দিয়েছিলাম তার সঙ্গ। একাকিত্ব জীবনে ব্যশ্যাকে করেছিলাম আপন, ব্যশ্যার মনে ছিল না ভালোবাসা,  ছিল শুধু ভোগের পিপাসা। আজ সেই ব্যশ্যার জন্য,  হাজারো পুরুষ হারিয়েছে তাদের পুরুষত্ব। 8.1.24 9.21pm

Moner Maje Rakhe Tore Koresi Je Vul - Muktar Sorkar

 মনের মাঝে রেখে তোরে করেছি যে ভুল,  এখন আমায় দিতে হচ্ছে সেই ভুলের মাসুল।  না পারছি ভুলে থাকতে তোরে, না পারছি মরতে।  কি এক যন্ত্রণা দিলে, আমার মনের মাঝে  না পাইলাম আমি তোমার দেখা, না পারিলাম মরিতে।  না পাইলাম আমি এই কুল, না পাইলাম ওই কুল। স্রোতের শেওলা হয়ে ভাসি সাগর 18.09.23 11:37pm